সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত

০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ PM
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলি

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলি © ফাইল ছবি

দিনাজপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৭) নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ৩১৪/১ পিলারের উত্তরে এ ঘটনা ঘটে। 

নিহত মিনহাজুল ইসলাম মিনার সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাতে খানপুর গ্রামের কয়েকজন ছেলে চোরাই পথে দাইনুর সীমান্ত দিয়ে কচ্ছপের শুঁটকি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মিনহাজুল ঘটনাস্থলেই নিহত হয়। এর পর থেকে সাগর ও এমদাদুল নামে দুইজন নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে বিএসএফ ধরে নিয়ে গেছে না তারা পালিয়ে আত্মগোপন আছে কেউ বলতে পারছে না।

কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সরকার বলেন, বিএসএফর গুলিতে আমার ইউনিয়ানের দাইনুর সীমান্তে মিনহাজুল নামে এক কিশোর মারা গেছে। 

বিজিবির দাইনুর ক্যাম্পের কমান্ডার আক্তার হোসেন জানান, গতকাল বুধবার রাতে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভারতের সীমান্তে শুঁটকি আনতে গেলে বিএসএফের গুলিতে একজন মারা গেছে। মরদেহ বিএসএফের কাছে আছে। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হবে। 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬