কিশোরী ধর্ষণের ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬ PM
আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে

আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ইসলাম খান এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছে বিচারিক আদালত। মামলায় দুইজন আসামি উপস্থিত থাকলেও তিনজন পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।

আরও পড়ুন: যশোরে ৩৫ দিনে ৮ জন এইডসে আক্রান্ত

মামলা সূত্র জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। আসামিরা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন আসামিরা।

এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নামোল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা। একই বছরের জুনে কাজী রেজাউল করিম ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence