বিএনপি-পুলিশ সংঘর্ষ: বিদ্যালয়ে টিয়ারশেলের ধোঁয়ায় আহত ১০ শিক্ষার্থী

০১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮ PM
বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিএনপি-পুলিশ সংঘর্ষ © ফাইল ফটো

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় আহত হয়েছেন নগরীর মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত ৪-৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি। কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০-২০ শিক্ষার্থী আহত হয়েছে। টিয়ারশেলের ধোঁয়ায় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে ৪-৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। সংঘর্ষ এখনও চলমান আছে।

 
নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও তিন-চার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি যুক্ত…
  • ২৫ মার্চ ২০২৬
কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার বিষয় কমানোর চিন্তা
  • ২৫ মার্চ ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence