এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

০১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ PM
স্বামী-স্ত্রীর মরদেহ

স্বামী-স্ত্রীর মরদেহ © ফাইল ফটো

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

নিহতরা হলেন- ঈমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। ঈমান আলী উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও মিনজু আক্তার একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

আরও পড়ুনঃ ঢাকায় দিনদুপুরে পুলিশ পরিচয়ে ঢাবি ছাত্রীকে অপহরণ

এসআই মো. মাজহারুল হক জানান, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে ঠিক কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

তিনি আরো জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

 
ট্যাগ: লাশ
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close