নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, প্রাণ গেল কলেজছাত্রীর

৩০ আগস্ট ২০২২, ০৬:০৬ PM
কলেজছাত্রী নিহত

কলেজছাত্রী নিহত © ফাইল ফটো

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দোকানে ঢুকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক কলেজছাত্রী। আহত হয়েছেন আরেক ছাত্রী। নিহত ফাতেমা বেগম জকিগঞ্জ উপজেলার আটগ্রাম জালালাবাদ গ্রামের আবদুস সালামের মেয়ে ও স্থানীয় লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আটগ্রাম বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস আটগ্রাম বাসস্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। এসময় বাসের নিচে চাপা পড়ে ফাতেমা বেগম ঘটনাস্থলেই মারা যান। ফাতেমার সাথে থাকা আরেক ছাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। 

সাংবাদিক খন্দকার শফিউল আলম দুলাল আর নেই
  • ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950