চুরির অপবাদ সইতে না পেরে সেবায়েতের আত্মহত্যা, গ্রেফতার ৩

৩০ আগস্ট ২০২২, ০৪:২৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © ফাইল ফটো

রাজধানীর কাফরুল থানাধীন একটি মন্দিরের সেবায়েত পরীক্ষিত দাসের (৬৫) বিরুদ্ধে মন্দির থেকে ফল চুরির অভিযোগ আনে কর্তৃপক্ষ। অভিযোগের কারণে মন্দির কর্তৃপক্ষের কাছে পা ধরে ক্ষমা চান তিনি। কিন্তু এতেও মন গলেনি কর্তৃপক্ষের। এ বিষয়ে সালিশ করার হুমকি দেয় কর্তৃপক্ষ। সালিশ হলে আত্মীয় স্বজন সবাই বিষয়টি জেনে গেলে কীভাবে মুখ দেখাবেন, এ ভয়ে আত্মহত্যা করেন পরীক্ষিত।

গত ১৬ আগস্ট মন্দিরের ভেতরে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় গত ২২ আগস্ট মৃতের ছেলে ভক্ত দাস কাফরুল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার (৪৬), সাংগঠনিক সম্পাদক সুমন সাহা (৫৩) ও দপ্তর সম্পাদক বাদল সরকারের (৩৫)।

আরও পড়ুনঃ ডামুড্যায় ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।

মন্দিরের একটি সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে তিনি বলেন, পরীক্ষিত দাস বের হচ্ছেন। এ সময় বিপ্লব, সুমন ও বাদল তাকে বাধা দেন। তারা হাত নাড়িয়ে কথা বলছেন পরীক্ষিত দাসের সঙ্গে। একপর্যায়ে পরীক্ষিত দাস তাদের একজনের দুই পা জাড়িয়ে ধরেন। পরে উঠে ওই ব্যক্তিকে বুকে আঁকড়ে ধরেন তিনি। ভিডিওতে স্পষ্ট, তিনি বারবার ক্ষমা চাচ্ছেন। পর্যায়ক্রমে অপর দুজনেরও পা জড়িয়ে ধরে ক্ষমা চান।

পরে তারা পরীক্ষিত দাসকে রেখে চলে যান। এরপরই তিনি মন্দিরে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পর দিন সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। এই ঘটনায় মৃত ব্যক্তির ছেলে ভক্ত দাস বাদী হয়ে কাফরুল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। সেই মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি।

এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, এই ঘটনায় আরও কোনো কারণ রয়েছে কি না সে বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগ: চুরি
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence