ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল গড়তে প্রশাসনের ৬ নির্দেশনা

৩১ মার্চ ২০২৬, ০৯:৩৩ PM
ক্যাম্পাসের প্রাণীদের সঙ্গে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটির সদস্যরা

ক্যাম্পাসের প্রাণীদের সঙ্গে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটির সদস্যরা © সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃষ্টির পানিতে বৈদ্যুতিক সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুর মারা গেছে। গত বুধবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও সূর্যসেন হল গেইটের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ক্যাম্পাসে বসবাসরত প্রাণীদের নিরাপত্তার দাবি জানানো হয়।

এরপর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার (৩০ মার্চ) ক্যাম্পাসের পথপ্রাণী সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা। এতে ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল গড়তে প্রশাসনের ৬ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কুকুর, বিড়াল অন্যান্য প্রাণীদের আবাসস্থল আছে। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্য টিকিয়ে র স্বার্থে পথপ্রাণী রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পথপ্রাণী প্রকৃতির সম্পদ বিধায় তাদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার স্বার্থে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

১. ক্যাম্পাস এলাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে। উল্লেখ্য যে, ক্যাম্পাসের সকল কুকুরকে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি প্রতিবছর জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনেশন ও বন্ধ্যাকরণ করে।

২. প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী "মালিকবিহীন কোনো প্রাণী তার স্থান হতে নিধন বা অপসারণ করা আইনত দণ্ডনীয়"। ক্যাম্পাসের সকল কুকুর-বিড়াল এবং অন্যান্য প্রাণী এই ধারার অন্তর্ভুক্ত।

৩. ভবিষ্যতে প্রাণীদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে কোনো প্রয়োজনে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটিকে অবহিত করা।

৪. ক্যাম্পাস এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ ও গাড়ি চালু করার পূর্বে তিনবার হর্ন দিতে হবে এবং গাড়ির নিচে ও চারপাশে দৃষ্টি দিতে হবে।

৫. ক্যাম্পাস এলাকায় কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের প্রতি সদয় ও মানবিক আচরণ করা।

৬. কোনো প্রাণী অসুস্থ হলে অথবা অস্বাভাবিক আচরণ করলে কিংবা কামড়ানোর প্রবণতা থাকলে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি-কে অবহিত করা। যোগাযোগের নাম্বার- মো. রাফিউল হক তানভীর-০১৬৪২৫২৮১০১, তিজুরী-০১৫২১২২৯৫৯৩, সাবরিনা সাব্বির-০১৫৮০৩৩৫৯৬৮।

উপরের বিষয়গুলোর প্রতি সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সবিনয় অনুরোধ করা হয়েছে নিদের্শনায়।

কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9