টিকটক দেখে ফাঁস নেওয়ার খেলা করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

৩০ আগস্ট ২০২২, ১২:৫৯ AM
গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও দেখে খেলতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব গাঙ্গুলপাড়া এলাকার ভিজার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হুমাইরা (৮) কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের পূর্ব গাঙ্গুলপাড়া গ্রামের খুর্শিদ উদ্দিনের মেয়ে। সে গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, রবিবার বিকেলে আমার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুমাইরা ফাঁস দিয়েছে, বিষয়টি আজ স্কুলে এসে শুনেছি। পড়ে খোঁজ নিতে তাদের বাড়িতে গিয়ে জানতে পারি, টিকটক ভিডিও দেখে হুমাইরা বন্ধুদের সঙ্গে ফাঁস নেওয়ার খেলা খেলছিল। এলাকার শিশুরা আমাকে এমনটিই জানিয়েছে। এ সময় তার মা বাড়ির বাইরে কাজে ছিল। তার বাবা খুবই সহজ-সরল মানুষ। তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন। 

আরও পড়ুনঃ ‘এক দিন স্কুলে না যাওয়ায় ৫০০ বার কান ধরে উঠবস’

এই ফাঁকে হুমাইরা তার ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়ে ফাঁসের ভিডিও দেখে অভিনয় করতে গিয়ে হয়তো ফাঁস লেগে মারা গেছে। মা বাইরে থেকে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি জানালা দিয়ে দেখেন, হুমাইরা ঘরের কাপড় ঝোলানোর বাঁশের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। তবে তখন সে জীবিত ছিল না। এ ঘটনায় থানায় মামলা হয়নি এবং লাশ রাতেই দাফন করা হয়েছে।

ট্যাগ: টিকটক
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence