টাকা ধার না দেওয়ায় বন্ধুকে গুলি

২৫ আগস্ট ২০২২, ০১:৩৬ PM
বন্ধুকে হত্যা

বন্ধুকে হত্যা © ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড নুরজাহান এলাকায় টাকা ধার না দেওয়ায় এক যুবককে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল আলিম (৩০)। অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা। তবে তারা বন্ধু বলে জানা গেছে।

আরও পড়ুন: ১৪ শিক্ষক ও ৪ কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট, আবেদন সময়সীমা ১২ সেপ্টেম্বর

পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে আলিম প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রুবেল আলিমকে গুলি করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী, বুধবার রাতে এ খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করতে ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ট্যাগ: হত্যা
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬