ঢাকার ‘ফেসবুক বান্ধবীকে’ সিলেটের বাসায় ডেকে সাতজন মিলে ধর্ষণ

২৪ আগস্ট ২০২২, ১১:০৩ AM
সাতজনের ধর্ষণের শিকার হয়েছেন তরুণী

সাতজনের ধর্ষণের শিকার হয়েছেন তরুণী © সংগৃহীত

ফেসবুকে জুলেখা জুলি ও তার স্বামী জুবায়ের হোসেনের সঙ্গে পরিচয় হয়েছিল ঢাকার আজমপুরের তরুণীর। সিলেটে ওই দম্পতির বাসায় বেড়াতে যাওয়া পর জুলির সহযোগিতায় স্বামীসহ অন্তত সাতজনের ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে মহানগর পুলিশের জালালাবাদ থানায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জের হাছননগরের জুবায়ের হোসেন, তার স্ত্রী জুলেখা জুলি ও সিলেট সদরের নাজিরেরগাঁও গ্রামের জয়নাল মিয়াকে গ্রেপ্তার করেছে। জুবায়ের-জুলি দম্পতি নাজিরেরগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকতেন। মামলার এজাহারভুক্ত আসামি নলকট গ্রামের মো. সেলিম আহমদ পলাতক রয়েছেন।

আরো পড়ুন: ফার্স্ট গার্ল ছাত্রীকে ‘ফেল করানোয়’ অপমানে ১২ তলা থেকে লাফ

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, গত ১৯ আগস্ট রাত ৯টা থেকে ২১ আগস্ট রাত প্রায় ৩টা পর্যন্ত জুবায়ের-জুলির বাসায় তরুণীকে আটকে রেখে জুবায়েরসহ সাতজন মিলে ধর্ষণ করে। এতে জুলি সহযোগিতা করেছে। 

অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence