চবিতে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ফাহিমের

২৪ আগস্ট ২০২২, ০৮:৩২ AM
চবিতে ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে এক ছাত্র নিহত হয়েছেন

চবিতে ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে এক ছাত্র নিহত হয়েছেন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মো. ফাহিম (২০) নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের চকরিয়ায় কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ফাহিম উপজেলার কুতুবদিয়া পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে। আহত অপর যাত্রী মো. রানা জানান, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে মো. ফাহিম, আবরার শাহদাত আদন, দেলোয়ার হোসেন সাঈদী ও মোহাম্মদ সাদেকসহ পাঁচ শিক্ষার্থী চট্টগ্রাম থেকে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া হয়ে বাড়ি ফিরতে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

আরও পড়ুন: স্কুল থেকে ফিরে ১০ তলা থেকে লাফ হলিক্রস ছাত্রীর

এ বিষয়ে মাতামুহুরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত চার শিক্ষার্থী বদরখালী এলাকার বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬