ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় ৩ স্কুলছাত্রীকে বহিষ্কার

২২ আগস্ট ২০২২, ১১:০৭ AM
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় © ফাইল ছবি

ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে-ঘুরে টিকটক করার দায়ে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রপত্রপ্রাপ্ত তিন শিক্ষার্থীই নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

রোববার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান। তিনি বলেন, নবম শ্রণির ওই তিন ছাত্রী স্কুলের পোশাক পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটক ভিডিও বানাত। এছাড়া শ্রেণি শিক্ষকদের দেওয়া মতামতে ক্লাস পারফরমেন্সও ভালো ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পায়। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি এবং ছাড়পত্র দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাদের কঠোর হতে হয়েছে, কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়ম-কানুন লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

ট্যাগ: টিকটক
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence