ফেসবুকে সরকারকে কটূক্তি, ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার

১০ আগস্ট ২০২২, ০৩:৪৩ PM
মো. তাজুল ইসলাম

মো. তাজুল ইসলাম © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে ফেসবুকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে মো. তাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার তাজুল ইসলাম তপন হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, তাজুল ইসলাম তপন দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার বিরোধী নানা মন্তব্য করে আসছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাজুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে হাতিয়া থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: আজ আমার মন খারাপ— স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও সরকারবিরোধী মন্তব্যের প্রমাণ পেয়েছি। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। 

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close