মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

০৮ আগস্ট ২০২২, ০৩:১২ PM
আসিফ আলী

আসিফ আলী © সংগৃহীত

রাজশাহী নগরীর কোর্ট এলাকার হরগ্রাম বাজারে চেকপোস্টে কাগজ দেখাতে না পারায় মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক যুবক। এ ঘটনায় আসিফ আলী (২৮) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে পুলিশের সর্জেন্ট আব্দুল কাইয়ুম মামলা করলে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেলটির মালিক আশিক আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া হাটুভাঙ্গার মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম আসাদ আলী।

জানা গেছে, কোর্ট হড়গ্রাম বাজারে রুটিন দায়িত্বে ছিলেন রাজশাহী নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। বেলা পৌনে ২টার দিকে দুই আরোহীসহ আশিক আলী ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোস্ট তাদের আটকান সার্জেন্ট কাইয়ুম।

আরও পড়ুন: ‘মামলায়’ অতিষ্ঠ যুবক দিলেন বাইকে আগুন (ভিডিও)

নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা জানান, ঘটনার পর তারা আশিক আলীকে জিজ্ঞাসাবাদ করেছেন। তার বাবার সঙ্গে কথা বলেছেন। এটা নিছক পাগলামী। মোটরসাইকেলটি তার নিজের সম্পদ হলেও তিনি পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে আগুন দিতে পারেন না। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

ট্যাগ: আগুন
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬