কলেজছাত্রীকে ধর্ষণ করল স্কুল ছাত্র

০৮ আগস্ট ২০২২, ১২:০১ PM
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানা

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানা © সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৭ আগস্ট) ওই ছাত্রীর বাবা মামলাটি করেন। অভিযুক্ত ছাত্রের বাড়ি পূবাইল থানা এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্কুলছাত্রের সঙ্গে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২৯ মে বিকেলে ছাত্রীর বাসায় গিয়ে শারিরিক সম্পর্ক করে সে। পরে বিভিন্ন সময়ে তাকে কয়েকবার ধর্ষণ করে ওই ছাত্র।

আরো পড়ুন: বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ডেকে চার বন্ধুসহ ধর্ষণ প্রেমিকের

একপর্যায়ে ওই ছাত্রী তার প্রেমিক স্কুলছাত্রকে বিয়ে করতে বললে ছাত্র রাজি হয়নি। পরে বিষয়টি ছাত্রের পরিবারকে জানানো হলে তারাও বিয়েতে রাজি হয়নি। পরে স্কুলছাত্রকে আসামি করে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন,আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence