প্রেমিকার সঙ্গে তর্কের একপর্যায়ে চলন্ত ট্রেনের সামনে ঝাপ প্রেমিকের

০৮ আগস্ট ২০২২, ০৯:১২ AM
ট্রেনের সামনে ঝাপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা © সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে মোস্তাকিম (২০) নামে এক তরুণ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) উপজেলার কাঁকড়া নদী রেলওয়ে ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। মোস্তাকিম উপজেলার মাহাবুর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মোস্তাকিম সকালে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করে। চিরিরবন্দর কাঁকড়া রেলওয়ে সেতুর পাড়ে তারা কাছে বসে গল্প করছিল। এ সময় তাদের কথা-কাটাকাটির হয়। দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে লাফ দিয়ে ট্রেনের সামনে পড়েন মাথায় গুরুতর আঘাত পান মোস্তাকিম।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। 

আরো পড়ুন: বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ডেকে চার বন্ধুসহ ধর্ষণ প্রেমিকের

মোস্তাকিমের প্রেমিকা তরুণী জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই দেখা করতে এসেছিলেন মোস্তাকিম। দেখা হওয়ার পর আত্মহত্যা না করতে বহুবার নিষেধ করেছেন। এমনটা ঘটাবেন ভাবতে পারেননি। ট্রেন আসার সময় প্রেমিককে আটকানোর চেষ্টা করেন তিনি। 

দিনাজপুর রেলওয়ের ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের আবেদন করলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬