ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় শিক্ষক গ্রেপ্তার

০৬ আগস্ট ২০২২, ০৮:৪২ PM
নিহত শিহাবের স্বজনদের আহাজারি

নিহত শিহাবের স্বজনদের আহাজারি © ফাইল ছবি

কুমিল্লার বরুড়ায় ভাতের থালা দিয়ে পিটিয়ে মো. শিহাব হোসেন (১১) নামে এক ছাত্রকে হত্যা মামলায় শিক্ষক আবদুর রবকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে আবদুর রবকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।আবদুর রব জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত শিহাব উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের শুক্কুর আলী ডিলারের ছেলে। শিহাব একই ইউনিয়নের মেড্ডা জামি’আ মাতিনিয়া দারুল উলুম মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। 

গত বুধবার মাদ্রাসায় দুপুরে খাবার খাওয়ার সময় শিহাবের হাত থেকে খাবারসহ প্লেটটি মেঝেতে পড়ে যায়। এ অজুহাতে ওই মাদ্রাসার শিক্ষক আবদুর রব শিহাবকে জোড়া বেত দিয়ে পিটিয়ে, কিলঘুষি মেরে এবং ভাতের থালা দিয়ে পিটিয়ে আহত করে। পরের দিন বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষ শিহাবের অসুস্থতার কথা তার বাবাকে অবহিত করে। বাবা শুক্কুর আলী বিকেলে ছেলেকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আসেন।

আরও পড়ুন: গুচ্ছে প্রথম হওয়া সুমাইয়া আবারও ভর্তি পরীক্ষা দেবেন

শুক্রবার সকালে শিহাবের শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, শনিবার শিহাবের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক আবদুর রবকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬