সড়কে দুই কলেজছাত্রকে পিষে দিল ট্রাক

২৯ জুলাই ২০২২, ০৯:১৬ AM
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

বগুড়া সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় কালিবালা দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধরমপুর ওলিরবাজার এলাকার কাজলের ছেলে রেদোয়ান মিয়া (১৭) ও শাহীনুর শেখের ছেলে সাদিক শেখ (২১)। রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের ছাত্র। আর সাদিক পড়তেন নুনগোলা কলেজে।

আরো পড়ুন: শাবি ছাত্র বুলবুলকে হত্যার কথা স্বীকার আরও দু’জনের

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেকে করে দু’জন মাটিডালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান মারা যান।

সদর থানার ফুলবাড়ি ফাঁড়ি পুলিশের এস আই আব্দুল কাইয়ুম জানান, দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬