বিয়ের কথা বলতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ঘটক

২৭ জুলাই ২০২২, ১১:২৮ PM
অভিযুক্ত ঘটক

অভিযুক্ত ঘটক © ফাইল ফটো

নবম শ্রেণির ছাত্রীর বিয়ের কথা বলতে গিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক ঘটকের বিরুদ্ধে। কুমিল্লার নাঙ্গলকোটে এই ঘটনায় বুধবার (২৭ জুলাই) ওই ঘটককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের নগরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ঘটক মানিক মিয়া রায়কোট ইউনিয়নের পূর্ব বামপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

বুধবার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে ওই ঘটককে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত সোমবার বিকেলে বিয়ের জন্য দেখতে নবম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীর বাড়িতে যান ঘটক মানিক মিয়া। এ সময় ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকায় তাকে কৌশলে অজ্ঞান করে ধর্ষণ করে পালিয়ে যান ঘটক মানিক। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা বাড়িতে এসে ঘরে মেয়েকে অর্ধনগ্ন ও অজ্ঞান পড়ে থাকতে দেখেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন তারা।

ওসি আরও বলেন, পরদিন মঙ্গলবার বিকেলে ঘটক মানিক আবার ভুক্তভোগীর বাড়িতে যান বিয়ে নিয়ে কথা বলতে। তখন ছাত্রী তাকে দেখে চিৎকার দিয়ে বলে যে ঘটক তাকে গতকাল ধর্ষণ করেছেন। পরে ভুক্তভোগীর পরিবার ঘটককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

ট্যাগ: ধর্ষণ
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence