গাড়িসহ কলেজছাত্রকে পিষে দিল বাস

১৮ জুলাই ২০২২, ১১:৫৮ AM
সিরাজদিখানে বাসচাপায় উৎপল দাস নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন

সিরাজদিখানে বাসচাপায় উৎপল দাস নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন © সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসচাপায় উৎপল দাস (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। থেমে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন তারা। সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিমতলীর সিংগার টেক এলাকায় এ ঘটনা ঘটে। 

উৎপল দাস উপজেলার গোয়ালপাড়া এলাকাল গোবিন্দ দাসের ছেলে। ইছাপুরা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশায় সিরাজদিখানে আসছিলেন কয়েকজন। সেটি নিমতলীর সিংগার টেক নিমতলা এলাকায় থেমে ছিল। এ সময় সিরাজদিখান পরিবহনের ঢাকাগামী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান উৎপল দাস। তপু দাসসহ অপর তিন যাত্রী আহত হয়েছেন।

আরো পড়ুন: শিক্ষক উৎপলকে পিটিয়ে হত্যা—কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় মাউশি

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence