কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

১৬ জুলাই ২০২২, ০৯:৩৫ PM
অভিযুক্ত শরিফুল

অভিযুক্ত শরিফুল © সংগৃহীত

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা। 

শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চাউলিয়া গ্রামে অভিযান চালিয়ে মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২২)। সে সদর উপজেলার চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার পাশের বাড়ির এক কলেজছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে শরিফুল। পরবর্তীতে সে ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই ছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন এবং সামাজিকভাবে মর্যাদাহানি করেন। এ ব্যাপারে ওই কলেজছাত্রীর বাবা কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলা দায়েরের পর র‌্যাব-৬ এর যশোরের একটি দল শনিবার দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলাধীন চাউলিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬