নিখোঁজ ২ কলেজছাত্রের লাশ উদ্ধার

০৯ জুলাই ২০২২, ০২:৫০ PM
সাম্মাম ও শিশির

সাম্মাম ও শিশির © ফাইল ফটো

বগুড়ার শেরপুরে নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাম্মামের (১৮) লাশ শনিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ধড়মোকাম নামাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার হওয়া সাম্মাম (১৮) এর নিখোঁজ বন্ধু শিশিরের লাশও একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর এলাকার করতোয়া নদী থেকে উদ্ধার হয়।

নিহত কলেজ ছাত্র সাম্মাম শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে। সে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো। আর নিহত শিশির শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ৮ (জুলাই) শুক্রবার সকাল থেকেই সাম্মাম ও তার আরেক বন্ধু শিশির (১৮) নিখোঁজ ছিলো।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হচ্ছে।

ট্যাগ: লাশ
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close