পাটক্ষেতে মিলল স্কুলছাত্রের লাশ, কাটা ছিল গোপনাঙ্গ

২৬ জুন ২০২২, ১০:৫০ AM
পাটক্ষেতে লাশ থাকার খবরে মানুষের ভিড়

পাটক্ষেতে লাশ থাকার খবরে মানুষের ভিড় © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে বাদল মোল্লা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) সকালে হিজলি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, সকালে পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি দেখে বাড়ির ও স্থানীয় মানুষদের খবর দেন। 

পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। 

আরো পড়ুন: ব্লগার রীতিকাকে পাঁচতলা থেকে ফেলে দিলেন সাবেক স্বামী

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close