নোয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ জুন ২০২২, ০৪:২৩ PM
লাশ

লাশ © ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতু (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিতু। তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬
এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬