এই ছেঁড়া জামাটা আপনাদের বাংলাদেশ: ঢাবিতে হেনস্তা হওয়া তরুণী

১০ জুন ২০২২, ০২:১৬ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক দুর্বৃত্ত। বুধবার রাত সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের কলা ভবনের কাছে এ ঘটনা ঘটে। রাতের ঢাকায় ওই ঘটনাকে ভয়ানক অভিজ্ঞতা বলে উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘এই যে আমার ছেড়া জামাটা দেখতেছেন, এটাই আপনাদের বাংলাদেশ!’

ফেসবুক পোস্টে লিখেন, এই দেশে মেয়েদের মলেস্ট হওয়া, হ্যারাস হওয়া, ধর্ষিত হওয়া, গালি খাওয়া স্বাভাবিক ভেবে মেনে থাকতে পারলে থাকেন। না হলে এই রাগে দুঃখে ট্রমাটাইজ হয়ে সুইসাইড করেন, মরে যান, যা খুশি করেন কিন্তু প্রতিরোধ কিংবা বিচারের আশা করবেন না। 

ঘটনার বর্ণণা দিয়ে লিখেন, একটা লোক বাইক নিয়ে রিকশার পেছন থেকে এসে আমার বুক খামচে টেনে হিচড়ে জামা ছিড়ে আমাকেই গালাগাল করতে করতে চলে গেলো। আশেপাশে একটা পুলিশ নাই। আমার চিৎকার শুনে একটা মানুষ এসে ধরলোনা । আমি কিচ্ছু করতে পারলাম না। আমার শরীর এখনও কাঁপতেছে ভয়ে। 

আরও পড়ুন: মারা গেলেন পাকিস্তানি ‘মিম’ স্টার ও সঞ্চালক আমির লিয়াকত

তিনি বলেন, গত কয়েকমাস যাবত আমি ভয়ংকরভাবে মেন্টালি আন্সটেবল। আজকেও আমার মনের অবস্থা ঠিক ছিলোনা। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বাসায় ফিরতেছিলাম। আমার এই ড্রেসে ঠিক কি খারাপ ছিলো যার কারনে এমন ঘটনা ঘটলো। পোশাকের দোষ দেওয়া মানুষগুলো সালোয়ার কামিজে একটা মেয়েকে কি নিয়ে দোষ দিবে?

আক্ষেপ করে বলেন, আমার সাথে এমনটা কেন হলো? কখনও ভাবিনাই আমার ঢাকা শহরে আমার সাথেই এমন কিছু হতে পারে! একটা মানুষ এগিয়ে আসলোনা। একটা মানুষও না!

তিনি প্রশ্ন রাখেন, এই দেশে থাকতে চাইলে বিনিময়ে রাস্তাঘাটে গায়ে হাত দেয়ার পারমিশন দিতে হবে? নাকি এখন সন্ধ্যার পর বাসার বাইরে বের হওয়া বন্ধ করে দিবো? আর কাকে গিয়ে বললে একটু স্বাভাবিক নিরাপত্তা নিয়ে এদেশে বাঁচতে পারবো?

ঘটনার পর বৃহস্পতিবার শাহবাগ থানায় একটি মামলা করেন ওই ভুক্তভোগী। পুলিশকে জানান, দেখলে ওই নিপীড়ককে চিনতে পারবেন তিনি।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তিনি বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর ঘটনাস্থলে কয়েকজন পুলিশ সদস্য গিয়েছেন৷ তাদের সঙ্গে ভুক্তভোগী তরুণীও ছিলেন। ঘটনাটি তদন্তে আমরা কাজ করছি৷ অভিযুক্ত ব্যক্তিকে আমরা খুঁজছি৷

ট্যাগ: ঢাবি
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬