স্কুলছাত্রীকে ইভটিজিং, তিন যুবককে ৬০ হাজার টাকা জরিমানা

০৯ জুন ২০২২, ১০:০২ PM
দণ্ডপ্রাপ্ত আসামিরা

দণ্ডপ্রাপ্ত আসামিরা © সংগৃহীত

নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে তিন যুবককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নড়াইল সরকারি মহিলা কলেজের সামনে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস এ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকমল আলীর ছেলে ইজাজুল। তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। একই গ্রামের ইস্রাফিল সিকদারের ছেলে ইসমাইলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং মোকাদ্দেস কাজির ছেলে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস বলেন, অপরাধীরা এক স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে বিকৃত কথাবার্তা বলে। তার হাত ধরতে উদ্যত হয়েছিলো। নারী শালীনতা বর্জিত কতাবার্তা বলায় মোবাইল কোর্টের ১৮৬০ এর ৫০৯ ধারায় আমরা তাদের শাস্তি দিয়েছি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close