৭ মাসের প্রেম, বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

২৫ মে ২০২২, ০৯:৪৩ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

সাভারে ৭ মাস প্রেম করার পর বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রেমিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রবিউল নওগাঁ জেলার ধামুইরহাট থানার বিন্দুখাশ এলাকার আজিজুল হকের ছেলে। এ ঘটনায় আরও অভিযুক্তরা হলেন- উপজেলার জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন (৪০), একই এলাকার আবু ইউসুফের ছেলে মো. রবিন (২৭), কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলামসহ (২৭) অজ্ঞাতনামা আরও ২/৩ জন। 

ভুক্তভোগী ওই প্রেমিকার বরাতে পুলিশ জানিয়েছে, প্রায় ৭ মাস যাবত রবিউলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। সম্পর্কের জেরে জন্মদিনের কথা বলে সোমবার ওই তরুণীকে কলমা এলাকায় ডেকে নেয় রবিউল। পরে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে রবিউল। পরে রবিউলের বন্ধুরা পর্যায়ক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণী বাঁধা দিলে তাকে মারধর করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, গ্রেফতার রবিউলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence