সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সভায় শিক্ষককে মারধর

২৫ মে ২০২২, ০৯:৩৭ AM
মারধরে আহত শিক্ষক নুর হোসেন

মারধরে আহত শিক্ষক নুর হোসেন © সংগৃহীত

লক্ষ্মীপুরে পৌরসভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সচেতনতামূলক ও গণশিক্ষা কার্যক্রমের সভা চলাকালে এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে বাগবাড়ি এলাকায় ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে নুর হোসেন নামে ওই শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনসহ দুজনকে পুলিশ আটক করেছে।

আহত শিক্ষক নুর হোসেন গণশিক্ষার শিক্ষক এবং জেলা গণশিক্ষক সমিতির সভাপতি। তিনি বলেন, অফিস ভবনের মালিকের ছেলে জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও ইব্রাহিম হোসেন প্রায়ই বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করতেন। অফিসের স্টাফদের নিয়েও কটূক্তি করতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জহির ও মনির সভা চলাকালে হামলা চালায়।

আরো পড়ুন: ক্লাস চলাকালীন সালাম না দেয়ায় মারধর, কানে শুনছেন না ঢাবি ছাত্র

জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান বলেন, সরকারি অফিসে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে হামলাকারী মনিরসহ দুজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close