ইবিতে সিনিয়র-জুনিয়র থাপ্পড়ের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

২৩ মে ২০২২, ০৭:৫৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক © ফাইল ছবি

সাইকেল নিয়ে হলে প্রবেশের সময় রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিনিয়রকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে জুনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২২ মে) অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী সাদরিল হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যায়নরত। অভিযুক্ত ফারহান লাবীব ধ্রুব বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ফজলে হোসেন রাব্বীর অনুসারী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী সাদরিল বলেন, গত ২১ মে রাত সাড়ে ৯টার দিকে আমি অ্যাসাইনমেন্ট করতে সাদ্দাম হেসেন হলের রিডিং রুমে যাচ্ছিলাম। হলের প্রধান ফটকে সাইকেল ওঠার সুবিধার্তে রাস্তাট মাঝখান থেকে সরে দাড়াতে বলায় আকস্মিক লাঞ্ছনার শিকার হই। এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আরো পড়ুন: ইবিতে সিনিয়রকে থাপ্পড় প্রথম বর্ষের শিক্ষার্থীর

লিখিত অভিযোগে ধ্রুব বলেন, ২১মে রাত ৯টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় চলাচলের সময় হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদরিল সাইকেল দিয়ে আমাকে আঘাত করে। তাকে দেখেশুনে চালাতে বলায় আমার নাম পরিচয় জানতে চায়। আমি জুনিয়র জানতে পেরে আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। বিভিন্ন ভাষায় আমাকে গালাগালি করে এবং আমাকে হুমকি দিয়ে বলে, আমি যেভাবে ইচ্ছা চালাবো তুই বলার কে। পরে ইট দিয়ে আঘাত করতে চাইলে আমি হাতে আঘাত পাই। এ সময় জিয়া মোড় এলাকায় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাকে থামান।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সাদরিল ও ধ্রুব আমাকে লিখিত অভিযোগ করেছে। উভয়ের লিখিত অভিযোগ ভিত্তিতে তিন সদস্যের কমিটি করে দিয়েছি। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে ঢাকা বোর্ডের নির্দেশ
  • ১৭ মার্চ ২০২৬
ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নে…
  • ১৭ মার্চ ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন …
  • ১৭ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ‘কৃষক কার্ড’ উদ্বোধন …
  • ১৭ মার্চ ২০২৬
সরকারি জমি দখল করে ব্যবসা, ভোগান্তিতে নগরবাসী
  • ১৭ মার্চ ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence