মুক্তিযুদ্ধমঞ্চের নেতার ওপর অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি

১৭ মে ২০২২, ১২:৫৮ AM
আহত সোহাগ মাতুব্বর

আহত সোহাগ মাতুব্বর © সংগৃহীত

মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ মাতুব্বরকে (৩৮) কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ মে) দুপুরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতুব্বরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

জানা যায়, বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিলেন সোহাগ। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় সোহাগকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: প্রেমিকার বিয়ের খবরে আত্মহত্যার চেষ্টা মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতির

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর কমিটির সদস্যরা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সোহাগের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ভর্তি করে নেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence