মেসেজে উপবৃত্তির নামে প্রতারণা, সতর্ক করে যা বলছে বোর্ড

১৪ মে ২০২২, ০৯:৩৬ AM
উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র © ফাইল ছবি

উপবৃত্তি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র। এসএমএস পাঠিয়ে পাতানো এই ফাঁদে পড়ে অনেক অভিভাবক টাকা দিয়েছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়ে বোর্ড বলছে, উপবৃত্তির জন্য কোনো ধরনের মেসেজ মোবাইল ফোনে দেওয়া হয় না।

জানা গেছে, প্রতারকেরা মেসেজে লিখছেন, ‍উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে। এরপর নিচে নম্বর দিয়ে বলা হয় এটি শিক্ষা বোর্ডের নম্বর। করোনার কারণে ৪ হাজার ২০০ টাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে বলে নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এরপর ওই নম্বরে যোগাযোগ করলে টাকা পাঠাতে বলা হয়।

এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট হ্যাকও করা হয়। এসব চক্রের খপ্পড়ে পড়েছেন অনেক অভিভাবক টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন।

আরো পড়ুন: প্রাথমিকে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২ জুন

এ বিষয়ে শিক্ষা বোর্ড জানিয়েছে, করোনাকালে কোনো উপবৃত্তি দেওয়া হচ্ছে না। এ ছাড়া বোর্ড থেকে বৃত্তি দেয়া হলে কোনো মেসেজ মোবাইলে পাঠানো হয় না। প্রতারক চক্রকে ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো জানানো হয়েছে, পঞ্চম, অষ্টম এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তির তালিকা করা হয়। এর টাকা দেয় এজি অফিস। এ বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানিয়েছে শিক্ষা বোর্ড।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close