রাজধানীতে ছয়তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল ছাত্রের

১৪ মে ২০২২, ০৭:১৯ AM
ছয়তলা ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে

ছয়তলা ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর শনিরআখড়ার জাপানি বাজার এলাকায় মো. আল-আমিন হোসেন রাজু (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছয়তলা ভবন থেকে পড়ে পলিটেকনিকে অধ্যয়নরত ওই শিক্ষার্থী মারা যান।

শুক্রবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আল-আমিন চাঁদপুর জেলার মো. জামাল মিয়ার ছেলে। তিনি তেজগাঁও পলিটেকনিক কলেজে তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।

আরো পড়ুন: স্ত্রীর মর্যাদার দাবিতে পুলিশ কনস্টেবলের বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬