টিকাকেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানি, ৯৯৯ নম্বরে ফোন

০৮ মে ২০২২, ০৮:২২ AM
আটক স্বাস্থ্য সহকারী মমিন প্রামাণিক

আটক স্বাস্থ্য সহকারী মমিন প্রামাণিক © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে টিকাকেন্দ্রে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে স্বাস্থ্য সহকারী মমিন প্রামাণিককে আটক করে পুলিশ। শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার মহেশপুর গ্রাম থেকে আটক করা হয় তাকে।

মমিন প্রামাণিকের বাড়ি সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মহেশপুর গ্রামের কেন্দ্রে টিকা (বয়ঃসন্ধি) কার্যক্রম চলছিল। কেন্দ্রে মমিন প্রামাণিক দায়িত্বে ছিলেন। এ সময় ওই স্কুলছাত্রী টিকা নিতে গেলে মমিন যৌন নির্যাতন করেন। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে মমিন রুমের বাইরে চলে আসেন।

আরো পড়ুন: পাবজি আর পর্নো আসক্ত নিয়ে ঘর ছাড়ার ৫ মাস পর স্কুলছাত্র উদ্ধার

পরে উপস্থিত লোকজন মমিনকে আটকের চেষ্টা করেও ধরতে পারেননি। এ সময় এক ব্যক্তি জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে মমিনকে আটক করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, অভিযান চালিয়ে মমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬