নিজ বাড়িতে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা

০৭ মে ২০২২, ১২:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রীর নাম আয়েশা সিদ্দিকা। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীর বাবা ঋনখেলাপি হয়ে জেলখানায় রয়েছেন। শুক্রবার সকালে আয়েশা তার চাচাতো ভাই-বোনদের নিয়ে স্বপ্নপুরি বিনোদন পার্কে ঘুরতে যান। রাত ১০টায় সেখান থেকে বাসায় ফেরেন। এরপর ওই কলেজছাত্রী তার ভাই-বোনদের পাশের রুমে ঘুমাতে বলেন। পরে আয়েশা নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

সকালে আয়েশার ভাই-বোন ঘুম থেকে উঠে দেখেন তার রুমের দরজা খোলা এবং বিছানার উপর আয়েশার লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে একের অধিক লোক জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সব জানা যাবে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence