মাদক বিক্রিতে বাধা, বাড়ি থেকে ডেকে নিয়ে ‍যুবককে হত্যা

০২ মে ২০২২, ০৯:৫৩ AM
ছুরিকাঘাত করে মোহাম্মদ ইমনকে হত্যা করা হয়েছে

ছুরিকাঘাত করে মোহাম্মদ ইমনকে হত্যা করা হয়েছে © সংগৃহীত

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মোহাম্মদ ইমন (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রবিবার (১ মে) রাত ১১টার দিকে বাপূর্ব বাকলিয়ার বজ্রঘোনার ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। 

তিনি জানান, ছুরিকাঘাতে আহত ইমন নামে এক তরুণকে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি। ইমন বাকলিয়া থানার দক্ষিণ পাড় বদরুজ মাঝির বাড়ির জামাল উদ্দিনের ছেলে। 

আরো পড়ুন: পুকুরে ভাসছিল দুই বোনের নিথর দেহ

সালাউদ্দিন নামে এক প্রতিবেশী বলেন, রবিবার রাত ১০টার দিকে রিয়াদ নামে এক ব্যক্তি ইমনকে ডেকে নিয়ে যায়। এরপর কর্ণফুলী নদীর পাড়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 

সালাউদ্দিন বলেন, মাদক বিক্রিতে বাধা দিয়েছিল ইমন। সেই ক্ষোভ থেকে তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬