ফেসবুকে মেয়ে সেজে শিক্ষকের সঙ্গে প্রেম

১৫ এপ্রিল ২০২২, ১০:০৩ PM
নিহত শিক্ষকেজর মরদেহ

নিহত শিক্ষকেজর মরদেহ © সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে কাওসার আহমদ (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সামসুল ইসলামকে (৩১) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সংগ্রাম বিজিবি ক্যাম্পের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাওসার আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আব্দুল বাছিরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। আর অভিযুক্ত সামসুল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মিয়ারপাড়া দাদনচক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘ ফেসবুকে মেয়ে সেজে সামসুল কাওসারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে জাফলংয়ে সামসুলের সঙ্গে দেখা করতে আসেন কাওসার। তাকে সীমান্ত এলাকায় ঘটনাস্থলে দেখা করতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর কাওসারকে খেলনা পিস্তল দেখিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’

আরও পড়ুন: স্কুলে হিজাব বিতর্ক: ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২

তিনি বলেন, ‘হত্যার পর সামসুল মরদেহ ফেলে চলে যান হোটেলে। ৯ দিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন তিনি। যে কারণে সবাই তাকে সমীহ করে চলতো। নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই হোটেল থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close