৬ লাখ টাকায় চাকরির প্রলোভন দিয়ে অপহরণ, মুক্তিপন দাবি

১৪ এপ্রিল ২০২২, ১০:০৪ PM
আটক চার ব্যক্তি

আটক চার ব্যক্তি © সংগৃহীত

৬ লাখ টাকায় চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণের পর মুক্তিপন দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আরিফুল ইসলাম ওরফে মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম ওরফে লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান (৫২)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় লাখ টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে আনোয়ারুলকে অপহরণ করা হয়। গত ১২ এপ্রিল এমন একটি লিখিত অভিযোগ আসে র‍্যাবের কাছে। অভিযোগে বলা হয়, মতিয়ার চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা বলে আনোয়ারুলকে ঢাকায় নিয়ে আসেন। পরে আনোয়ারুলকে তাঁর বাবা ফোন করলে সেটি বন্ধ পান। এরপর আনোয়ারুলের নম্বর থেকে তাঁর বাবাকে আরিফুল ইসলাম পরিচয়ে এক ব্যক্তি ফোন করে বলেন, ছেলেকে ফেরত পেতে হলে প্রাথমিকভাবে এক লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে মেরে ফেলা ও শরীরের অঙ্গ বিক্রি করে দেওয়া হবে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার লেখা প্রকাশ করায় দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে মারধর

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের ব্যবহৃত মুঠোফোন ট্রাক করে গতকাল বুধবার ঢাকার পল্টন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহরণের শিকার আনোয়ারুল ইসলাম (২২) নামের ওই যুবককেও।

গ্রেপ্তারের পর চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব বলেছে, চক্রের চারজন পূর্বপরিচিত এবং তাঁরা পরস্পর যোগসাজশে বেকার যুবকদের টার্গেট করে সখ্য তৈরি করেন। একপর্যায়ে টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করেন। পরে অমানবিক নির্যাতন ও মুক্তিপণ দাবি করেন।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬