ইফতারের পর প্রতিবন্ধী স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

১৪ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় ছিনতাইয়ের পর এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে যায়।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী স্কুলছাত্রী রাজশাহীর বাগমার উপজেলার তাহেরপুর পৌরসভার কোয়ালিপাড়া গ্রামে থাকেন। সে স্থানীয় জামগ্রাম টেকটিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। তার এক পায়ে সমস্যা থাকায় সে খুড়িয়ে খুড়িয়ে হাটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কাচুপাড়া এক আত্মীয়র বাড়ি বেড়াতে যান ওই ছাত্রী। ইফতার পর ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ফিরছিলেন তিনি। ফেরার পথে কাচুপাড়া মাঠের কাছে পৌঁছালে মাঠের মধ্যে থেকে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতি রোধ করে। পরে তারা সবার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় অস্ত্রের মুখে মেয়েটিকে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণের পর মেয়েটিকে রেখে তারা পালিয়ে যায়। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বেগার মোড়ে আসে। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে সে ছিনতাই ও ধর্ষণের ঘটনাটি জানায়।

আরও পড়ুন: কলকাতা, তুমি কি দিতে পারবে রমনা বটমূলের স্বাদ, গন্ধ, স্মৃতি?

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন মেয়েটি থানায় আসে। তার মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। অভিযুক্তদের ধরতে বিষয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence