ইফতারের পর সড়কে প্রাণ গেল ছাত্রের

১১ এপ্রিল ২০২২, ০৭:৩২ AM
কিশোরগঞ্জে ইফতারের পর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ হারিয়েছেন এক ছাত্র

কিশোরগঞ্জে ইফতারের পর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ হারিয়েছেন এক ছাত্র © প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ইফতারের পর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে সড়কে প্রাণ হারালেন মো. ছোটন (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী। একটি লরির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই ছাত্র মারা যান। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে সদর উপজেলার চৌদ্দশত বাজারে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছোটন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার লওনা গ্রামের কাছুম আলীর ছেলে।

আরও পড়ুন: টিকা নিতে গিয়ে জাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক ৩

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইফতারের পর মোটরসাইকেল নিয়ে চৌদ্দশত বাজার থেকে সড়কে ওঠার সময় একটি তেলের লরির সঙ্গে সংঘর্ষ হয়। বিপরীত দিক থেকে আসা ওই লরির ধাক্কায় ঘটনাস্থলেই ছোটনের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করতে পারেনি।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২
  • ২১ এপ্রিল ২০২৬