ভর্তির ২০০ টাকা না পেয়ে অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

০৭ এপ্রিল ২০২২, ০৯:৩৭ AM
বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করা অনিমা সুরাইয়া

বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করা অনিমা সুরাইয়া © সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে স্কুলে ভর্তির টাকা না পেয়ে অভিমান করে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অনিমা সুরাইয়া (১৪) উপজেলার কুলচুরি পাতারচর গ্রামের আলমগীর হোসেন মোল্লার মেয়ে। চর মাইজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত সে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বছরের শুরুর দিকে টাকা না পেয়ে স্কুলে ভর্তি হতে পারেনি অনিমা। স্কুলে যাওয়ার আগে বুধবার সকালে বাবার কাছে ভর্তির জন্য ২০০ টাকা চায় সে। কিন্তু বাবা টাকা দিতে না পারায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন বাবা। দেখতে পান অনিমা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।

সেখান থেকে নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি পেয়ে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে বিকেল ৪টার দিকে সে মারা যায়।

আরো পড়ুন: সিলিং ফ্যানে ঝুঁলে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

সুরাইয়ার বাবা আলমগীর হোসেন মোল্লা বলেন, ২০০ টাকার জন্য মেয়েটা অভিমান করে আত্মহত্যা করল। আমি ভাবতেও পারিনি, আমার উপর এতটা রাগ তার।

গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বাবা ভর্তির টাকা না দেওয়ায় অভিমান করে সুরাইয়া নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬