সিলিং ফ্যানে ঝুঁলে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

০৭ এপ্রিল ২০২২, ১২:২১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যার চেষ্টা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ( এপ্রিল) ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকার মণ্ডলের মোড়ের আব্দুর রহিম ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা ওই শিক্ষার্থীর নাম হাসানুল বান্নাহ। সে বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা থানায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে। বান্নাহর অবস্থা সংকটাপন্ন। তাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষনে রাখা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাবির ছাত্র উপদেষ্টা তারেক নূর জানান, আজ দুপুরে এই ঘটনা ঘটেছে। পরিবারের সাথে রাগারাগি করে সে এমন পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬