দিরাই কলেজে শিক্ষক লাঞ্ছিত: ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

০৬ এপ্রিল ২০২২, ০৭:৫১ AM
দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে

দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে © ফাইল ফটো

সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজে ভাংচুর এবং শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় মামলা হয়েছে। এতে কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। কলেজশিক্ষক মিজানুর রহমান পারভেজ এ মামলা করেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ আহমদ জয়কে প্রধান আসামি করে এতে ১৮ ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়েছে। হামলার শিকার হয়েছিলেন কলেজের শিক্ষক মিজানুর রহমান পারভেজ।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের আহ্বায়কের নেতৃত্বে এ হামলা হয়। তারা সন্ত্রাসী কায়দায় অনুষ্ঠান মঞ্চে উঠতে চাইলে মিজানুর রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ তার ওপর হামলা চালায়।

মিজানুর রহমান পারভেজ অভিযোগে উল্লেখ করেন, পরিকল্পিতকভাবে হত্যার উদ্দেশে এ হামলা করা হয়। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে তিন দিনের কর্মবিরতি ও ক্লাস বর্জন করার ঘোষণা দেন শিক্ষকেরা। মঙ্গলবার কলেজের রাগীব রাবেয়া ভবনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ধীমান কীর্তুনিয়া এ ঘোষণা দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান বলেন, দিরাই সরকারি কলেজে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ওই অনুষ্ঠানে ছাত্রলীগের আহ্বায়ক মারুফ আহমদ জয় ও মেহেদীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের শিক্ষক পাভেজ রহমানকে মারধর করেন। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close