নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় মামলা

০২ এপ্রিল ২০২২, ১১:৪৫ PM
মাইশা মমতাজ মিম

মাইশা মমতাজ মিম © ফাইল ফটো

রাজধানীর কুড়িল বিশ্বরোডে কাভার্ড ভ্যানের চাপায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের মৃত্যুর ঘটনায় খিলখেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মিমের বাবা নূর মোহাম্মদ মামুন মামলাটি করেন। মামলায় কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আসামি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, খিলখেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ। তিনি বলেন, মিমকে চাপা দেয়া কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মিম নিহতের ঘটনায় তার বাবা আজ সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ৭টায় কুরিল বিশ্বরোডে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন মিম। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬