ব্লগার অনন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

৩০ মার্চ ২০২২, ০১:৪৫ PM
 অনন্ত বিজয় দাশ

অনন্ত বিজয় দাশ © ফাইল ফটো

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় দেন। রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল খায়ের রশিদ আহমদ, পলাতক আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন-অর রশিদ।  এর মধ্যে আবুল খায়ের রশিদ আহমদ কারাগারে, বাকিরা পলাতক।

রায়ে ব্লগার সাফিউর রহমান ফারাবী ও মৃত মান্নান ইয়াহিয়াকে খালাস দেন বিচারক।  

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশও দেন আদালত। 

আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল শুরু

আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মুমিনুর রহমান টিটু, বাদীপক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ, সমর বিজয় সী শেখর, মোহাম্মদ মনির উদ্দিন, নিতু কান্ত দাশ ও নাদিম রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাব্বির আহমদ ও ইমরান আহমদ।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানি আবাসিক এলাকায় ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায় স্বীকার করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। তিনি বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি পরে সিআইডিতে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬