শিক্ষককে কুপিয়ে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

৩০ মার্চ ২০২২, ০৭:৪১ AM
ঝালকাঠিতে শিক্ষককে কুপিয়ে হত্যা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে শিক্ষককে কুপিয়ে হত্যা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড © প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদারকে কুপিয়ে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান। এ সময় দুই আসামি উপস্থিত ছিলেন। এ ছাড়া এক আসামি পলাতক থাকায় তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ চেঁচরী গ্রামের মো. আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান এবং মো. আবদুস সালাম জমাদ্দার। এর মধ্যে সরোয়ার হোসেন মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা এবং পীর খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। ২০০৭ সালের ১৭ মার্চ ওই এলাকার জোড়াপোল বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে কাঁঠালিয়া-কৈখালী সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন দণ্ডিতরা। 

আরও পড়ুন: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৯

তিনি জানান, পরের দিন ১৮ মার্চ নিহতের বড় ভাই মো. মানিক হাওলাদার আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আ. সালাম জমাদ্দারকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৭ সালের ১২ ডিসেম্বর কাঁঠালিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল হোসেন ও মো. শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence