প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে বোরকা নিষিদ্ধের অভিযোগ, পদত্যাগ দাবি

২১ মার্চ ২০২২, ০৬:৫১ PM
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে বোরকা নিষিদ্ধের অভিযোগ, পদত্যাগ দাবি

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে বোরকা নিষিদ্ধের অভিযোগ, পদত্যাগ দাবি © সংগৃহীত

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। সোমবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে শিক্ষার্থীবৃন্দ ও মুসলিম তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম এবং সিদ্বান্ত আমরা মেনে নেব না। যদি প্রধান শিক্ষক পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল হুদা বলেন, বিষয়টি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে বিদ্যালয়ের কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বোরকা পরা যুবক আটক (ভিডিও)

শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, বোরকা নিষিদ্ধ করা হয়নি। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা খুলে ক্লাস করবে এবং ফেরার পথে বোরকা পরে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিন্ধান্ত মোতাবেক পুনরায় আগের সিন্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে এ মানববন্ধন হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বোরকা নিষিদ্ধ বিষয়টা এরকম না। বোরকা পরে ক্লাসে ঢুকলে অনেক সময় মেয়েদের বোরকা পরে ছেলেরা আসে, অথবা মেয়ে যে স্টুডেন্ট সে না এসে অন্যজন আসে। আবার জামায়াত শিবিরের কিছু কার্যক্রমে এভাবে বোরকা গায়ে দিয়ে চিঠি আদান-প্রদান হয়।

ওসি ইকবাল হোসেন আরও বলেন, এ জন্য বলছে বোরকা পরে আসলে সমস্যা নেই। তবে যখন ক্লাস করবে তখন যেন মুখটা খোলা থাকে। স্কুল শেষে যাওয়ার সময় আবার বোরকা পরে যাবে। এ রকম একটা সিন্ধান্ত প্রাথমিকভাবে নিয়েছিল। পরে এটা আবার স্থগিত করছে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close