নারায়ণগঞ্জে স্কুলছাত্র ইমন হত্যায় চারজনের ফাঁসি

২০ মার্চ ২০২২, ০২:৪৮ PM
স্কুলছাত্র ইমন হত্যা মামলার রায়

স্কুলছাত্র ইমন হত্যা মামলার রায় © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র মো. ইমন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। রায়ে চারজনকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫) ও আহম্মদ আলী (৫৫)। যাবজ্জীবন- সালমা বেগম (৫২), হুসনে আরা (৪৭)। এছাড়া মামলা থেকে আয়েশা, মামুন, খোরশেদ আলম ও মন্টুকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন- নিখোঁজের ৬ দিন পর মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় মসজিদের ইমামের বেতন দেওয়াকে কেন্দ্র করে ২০১১ সালে ইমনের বড় ভাই ইকবালের (সিঙ্গাপুর প্রবাসী) সঙ্গে চাচা আহম্মদ আলীর ঝগড়া হয়। একপর্যায়ে ইকবালের লাঠির আঘাতে আহাম্মদ আলীর মাথা ফেটে যায়। এরপর থেকেই তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। ওই ঘটনার পরে ইকবালকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় পরিবার। প্রায় দুই বছর পর ইকবালের পরিবারের ওপর প্রতিশোধ নিতে ইমনকে হত্যার পরিকল্পনা করে আহাম্মদ আলী। পরিকল্পনা অনুযায়ী, ২০১৩ সালের ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ৯ টুকরা করে ফেলে দেওয়া হয়। পরে ২২ জুন বাড়ির অদূরে একটি ক্ষেত থেকে তার টুকরো করা লাশ উদ্ধার করা হয়।

ছয়দিন পর ইমনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে মামলা করেন। সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ।

ট্যাগ: জাতীয়
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence