অধ্যাপক জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ

১০ মার্চ ২০২২, ১১:২৭ PM
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলার পরবর্তী শুনানির তারিখ ২১ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ দিন শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এম এ মামুন।

এ ব্যাপারে আদালতের বিশেষ পিপি মুমিনুর রহমান টিটু জানান, মামলার ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২১ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা হয়। সে সময় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসানকে হাতেনাতে ধরে ফেলেন অনুষ্ঠানের অতিথি ছাত্র-শিক্ষকরা। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাস বিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন। 

ফয়জুল ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- ফয়জুলের বন্ধু সোহাগ মিয়া, বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

পরে ওই বছরের ৪ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার কাজ শুরু হয়। তার আগে ২৬ জুলাই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬