ছেলের মৃত্যুর সংবাদে ফেরার পথে মারা গেলেন শিক্ষক বাবা

০৭ মার্চ ২০২২, ০৮:৫৭ AM
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

পানিতে ডুবে শিশুসন্তানের মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক বাবা। পথে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন তিনি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আমিনবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আজহারুল উলুম মাদরাসার শিক্ষক। আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, তার শিশুপুত্র জাকারিয়া (২) নানার বাড়ি মাদারবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল।

আরো পড়ুন: প্রশাসনের আশ্বাসে স্থগিত ইবি ছাত্রীদের আন্দোলন

সেখানে দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে খোঁজা হচ্ছিল। দুপুরে তাকে পুকুরে মৃত অবস্থায় পায় স্বজনরা। খবর পেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজগর।

পথে দুর্ঘটনায় আহত হলে প্রথমে আজগরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেনি স্থানীয় বাসিন্দারা। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬