ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

০৬ মার্চ ২০২২, ০৯:২৮ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ মার্চ) মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ উচ্চপদস্থরা আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন।

প্রমির বাবা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকালে কোচিং থেকে বাড়ি ফিরছিল প্রমি। এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছলে সেখানে ওতপেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফার ও তার সহযোগীরা প্রমিকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই সময় প্রমি চিৎকার করলেও তাকে কেউ উদ্ধার করতে আসেনি। এ অবস্থায় মেয়েকে উদ্ধারে জন্য সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। 

প্রমির সহপাঠী সানজানা ইসলাম বলেন, প্রমি খুবই মেধাবী ছাত্রী। সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে তাকে। আমরা তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950